নীরব মানুষটির গল্প
যে মানুষটা সবসময় হাসে,
তার মনেও যে কষ্ট থাকে
সেটা সবাই বোঝে না।
যে মানুষটা সবার কথা শোনে,
তার নিজের কথাগুলো
শোনার মতো মানুষ হয়তো নেই।
তাই কাউকে দেখে
তার জীবনকে বিচার করো না।
কেউ হাসতে হাসতে
বুকের ভেতর কান্না লুকিয়ে রাখে,
কেউ “ভালো আছি” বলেও
রাতের অন্ধকারে ভেঙে পড়ে।
কিছু মানুষ কাঁদে না,
কারণ তারা কষ্ট পায় না—
এমন নয়।
তারা কাঁদে না,
কারণ তারা শিখে গেছে
নিজের চোখের জল
নিজেকেই মুছে নিতে হয়।
— Azad
0 Comments